সর্বশেষ খবরঃ

সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হলো পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে

সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হলো পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে
সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হলো পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে এক ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবিবার (২৫ আগস্ট) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যদেরকে ফোন করেন। এদিকে, হামলাকারী সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে আশেপাশে থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়।

পরে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে আসলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চায় এবং সে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না বলে স্বীকারোক্তি দেয়।

সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসিল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

এসময় আটক সাকিবের নামে মামলা না থাকায় এসিল্যান্ডের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায় ক্যাপ্টেন শামিম।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ