
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: চাঁদা না পেয়ে সুন্দরবনে ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন আতিয়ার রহমান (৪৮) নামের এক জেলে। আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। সোমবার ( ৭এপ্রিল ) সকাল আনুমানিক ১০টার সময় তিনি গুলিবিদ্ধ হন।
ঘটনার বর্ননায় ভুক্তভোগী বলেন,আব্দুল আজিজের পুত্র কবির হোসেন সম্পর্কে আমার শালা।আমরা দুজনে সুন্দরবনে কাকড়া আহরণে যায়। ফিরে আসার সময় বনদস্যুর কবলে পড়ি।হঠাৎ বনের ভিতর থেকে গুলি। আতঙ্কিত হয়ে পিছন দিকে তাকিয়ে দেখি ডাকাতরা আমাদেরকে গুলি করতেছে। দ্রুত সামনে এগুতে থাকি। এমতাবস্থায় হঠাৎ একটা গুলি এসে লাগে আমার শরীরে লাগে। দিকে। তখন কবির দ্রুত নৌকা চালিয়ে আমাকে বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আনুমানিক বেলা ১২ টার সময়,গুলি বৃদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসলে। আমরা আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, এবং শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোষ্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বগত চিকিৎসক ডাঃ মেহের রঞ্জন মীরা জানান, আতিউর রহমানের পিঠে অর্থাৎ কোমরের একটু উপরে ভুলে গেছে গুলিটি মাংসপেশির ভিতরে প্রবেশ করেছে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে তার শরীর থেকে গুলি বের করা অতি জরুরী কিন্তু আমাদের হাসপাতালে গুলি বের করার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সহ সার্জন না থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান বলেন, আমরা উদ্বোধন কর্মকর্তাদের জানিয়েছে যৌথ অভিযানের বিষয়ে কথা হচ্ছে,দ্রুত অভিধান পরিচালনা করা হবে।
উল্লেখ্য,বনবিভাগের পাশ ( অনুমতি পত্র) নিয়ে উপকূলীয় সাধারণ মানুষ মাছ, কাকড়া সহ মধু আহরণ করতে যায়। তবে সুন্দরবনে প্রবেশের পূর্বেই জেলে বাওয়ালি মৌয়ালদের বাধ্যতামূলক দস্যুদের কাছ থেকে কার্ড ( টাকার বিনিময়ে) নিয়ে বনে ঢুকতে হয়। অন্যথায় সুন্দরবনে প্রবেশ করলেই তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয় অন্যথায় তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ।
গত ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর সুন্দরবনে ডাকাতের দৌরত্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। বর্তমানে সঙ্ঘবদ্ধ চারটি ডাকাত দল সুন্দরবন দেদারসে জেলে বাওয়ালি মৌয়ালদের জিম্মি করে অর্থ আদায় করছে।