সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি

সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি
ক্ষতিগ্রস্থ দোকানের ছবি

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ের অবস্থিত তিনতলা বিশিষ্ট আমজাদ ভিলার নিচ তলায় জব্বারের জুতার গোডাউনে গত রোবরার গভীর রাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনের প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জানা গেছে, রোববার রাতে মসজিদ মোড়ে অবস্থানকারি পথচারিরা দোকান ঘরের ভিতর থেকে আগুনের ধুয়া বের হতে দেখে চিৎকার করতে থাকে। পরে বাড়ির মালিককে জানালে তিনি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ গোলজার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, জুতার গোডাউন ছাড়া অন্য কোন দোকানের ক্ষতি হয়নি।

ঘর মালিক অবসর পুলিশ সদস্য আমজাদ হোসেন জানান, তিনি রাত ১১টার সময় গেট বন্ধ করে বাসায় ঘুমিয়ে পড়েন। পথচারিদের চিৎকার শুনে জেগে উঠে দেখেন জুতার গোডাউন থেকে ধুয়া বের হচ্ছে। তারপর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী