সর্বশেষ খবরঃ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিতে না দেয়ায় বিএনপি কর্মীকে পিটিয়ে জখম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিতে না দেয়ায় বিএনপি কর্মীকে পিটিয়ে জখম
নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় মুহুর্তের ছবি

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সৈয়দ জাকির হোসেন ওয়াসিমকে বেধরক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের একটি চক্র।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,অনুষ্ঠানে ফুল নিয়ে প্রবেশ করলে আলতাফ হোসেন চৌধুরী ‘আ.লীগ ট্যাগিং’ এর কারণে ফুল গ্রহণে অসম্মতি জানান। এ ঘটনার জেরে চৌধুরীর সমর্থক স্থানীয় বিএনপিকর্মী ওয়াসিমকে দায়ী করা হয়।

পরে অনুষ্ঠান শেষে জলিশা গ্রামের শামীম মীরা (৪০), রিয়াদ মীরা ( ৩০), রাফি হাওলাদার( ৩১) ও মেহেদী মীরা( ২৭ )সহ কয়েকজন যুবক ওয়াসিমের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত ওয়াসিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওয়াসিম অভিযোগ করে বলেন, হামলাকারীরা আগে আ.লীগের ঘনিষ্ঠ ছিল,এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন