সর্বশেষ খবরঃ

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত
সাদুল্লাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটের জাতীয় মহাসড়কে ব্রিজের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) নিহত হয়েছে।

শনিবার ( ১২ অক্টোবর ) ভোরের দিকে ঢাকা-রংপুর মহসসড়কের উপজেলার ধাপেরহাটের আন্ডার পাসের দক্ষিণ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মা আনোয়ারা নামের একটি যাত্রীবাহী রংপুরে দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। উপজেলার ধাপেরহাট আন্ডার পাসের দক্ষিণ দিকে পৌছলে অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটি থেতলে যাওয়ায় তাৎক্ষনিক পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দূর্ঘটনায় কবলিত বাসটি আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরো খবর

শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ