এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে। শুক্রবার ( ১৭ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে এসমস্ত মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়,সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ তলুইগাছা,কাকডাঙ্গা, মাদরা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, পাতার বিড়ি ও আগরবাতি আটক করেছে। তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার শালবাগান হতে ৩৬ হাজার টাকার ভারতীয় পাতার বিড়ি আটক করে।
কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার মাজেদারখাল হতে ৭ লাখ ৫৪ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার রাজপুর হতে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও আগরবাতি আটক করে ।
এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে সাতক্ষীরা সদর থানার হঠাৎগঞ্জ হতে ৭২ হাজার ২০০ টাকার ভারতীয় পাতার বিড়ি ও ব্যাগ আটক করে । আটক হওয়া পন্যের সিজার মূল্য ৯ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost