স্টাফ রিপোর্টার :: পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক সকালের সময় পত্রিকার শার্শা প্রতিনিধি সুমন হোসাইনের বাসায় ভাড়া করা সন্ত্রাসী পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনায় কামাল হোসেন (৪০) নামের ব্যক্তির নামে থানায় জিডি হয়েছে। বর্তমানে তাহারা দুজনই যশোর সদরে ভাড়া বাসায় বসবাস করছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেন।
সুমন হোসাইন বেনাপোল পৌরসভাধীন বেনাপোল ওয়ার্ডের বাসিন্দা তাহাজ্জত হোসেনের ছেলে ও অভিযুক্ত কামাল হোসেন একই পৌরসভার দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক খোকনের ছেলে।
বৃহষ্পতিবার( ৫ মার্চ ) রাতে যশোর কোতয়ালী থানায় সুমন হোসাইন নিজেই থানায় সাধারন ডায়েরীর আবেদন করেন। যাহার জিডি নং-৪৬৭ ও তারিখ ৫/৩/২০২৬ইং তারিখ।
ভুক্তভোগী সাংবাদিক সুমন হোসাইন বলেন পেশাগত কাজে তিনি বেনাপোল স্থলবন্দর ও বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত একাধিক অসাধু কর্মকর্তার অনিয়ম-দূর্নীতি নিয়ে ধারাবাহিক খবর প্রকাশ করায় অভিযুক্ত কামাল হোসেন ঐ সমস্ত অসাধু কর্মকর্তাদের পক্ষ নিয়ে সুমনকে তাদের বিপক্ষে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন। কামালের কথা না শোনায় সুমনের উপর ক্ষিপ্ত হইয়া আক্রোশে নানা মূখী ষড়যন্ত্রে লিপ্ত হইয়া সুমনকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্ঠায় বেনাপোল স্থলবন্দরের অসাধু ব্যবসায়ীদের দিয়ে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তীকর সংবাদ প্রকাশ করায়।
কামাল নিজেই যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভয় ভিতী দেখিয়ে বেনাপোলে সরকারী কর্মকর্তাদের কাছ হতে অনৈতিক সুবিধাসহ মোটা অঙ্কের টাকা নেই। এহেন অপকর্মের শাস্তি দাবী করে কামালের বিরুদ্ধে বেনাপোল চেকপোস্ট ও পৌর টার্মিনালের সন্মুখ এলাকায় কয়েক দফা মানববন্ধন করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী।
সাম্প্রতি কামাল সাংবাদিক সুমনকে তার ফোনে হুমকী স্বরুপ ম্যাসেজ পাঠাচ্ছিলো বলে তিনি আরো জানান। গত ৫ মার্চ সকালে কামালের ভাড়াকরা দুই জন অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির লোক তাদের ফোনে ধারনকৃত সাংবাদিক সুমনের ছবি দেখিয়ে যশোরে বসবাসরত এলাকায় খোঁজ নিতে থাকে।
প্রত্যক্ষ স্বাক্ষীরা ঘটনাটি সুমনকে জানালে সুমন থানায় উপস্থিত হয়ে নিরাপত্তাজনীত কারনে কামালের নামে সাধারন ডায়েরী অন্তর্ভুক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost