
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই পক্ষের গুরুতর আহত ১৪ জন চিকিৎসাধীন। বুধবার ( ২২ এপ্রিল ) সকালে ৮ টার সময় উপজেলার পৌরসভার গুমানতলি এলাকায় বসতবাড়ির সীমানা বেড়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে,এতে ১৪জন গুরতর আহত হয়েছে।
আহতরা হলেন, গুমানতলী গ্রামের মৃত: আব্দুল আজীজ গাজীর পুত্র মোঃ আজিজুল গাজী, আজবাহার গাজী, আকবর আলী গাজী, সিরদিক গাজী, জাহানারা বেগম, স্বামী আজিজুল গাজী, তাসলিমা খাতুন, স্বামী সিদ্দিক গাজী, আজগার আলী। আজিজুল গাজীর কন্যা আমেনা খাতুন, পুত্র ফজলুর রহমান ও নাছিম হোসাইন, সিদ্দিক গাজী পুত্র আবু ইছা। ১৪ জনের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চারজন শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় আবু হাসান জানায় আজিজুল গাজীদের সাথে নজরুল গাজীদের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে তার জের ধরে বুধবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আইজুল গাজীদের পক্ষের ১১জন নজরুল গাজীদের পক্ষের ৩জন গুরুতর আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্ব চিকিৎসক ডাঃ স্নিগ্ধা বলেন, মারামারি সংক্রান্ত ১৪ জন রোগী ভর্তি হয়েছিল, গুরুতর অবস্থা হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, জমি জমা সংক্রান্ত মারামারির বিষয়টি শুনেছি এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।