সর্বশেষ খবরঃ

শ্যামনগরে ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয়ে টাকা আদায় কালে আটক-৪

শ্যামনগরে ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয়ে টাকা আদায় কালে আটক-৪
শ্যামনগরে ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয়ে টাকা আদায় কালে আটক-৪

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি  শ্যামনগরে ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয়ে টাকা আদায় করতে গিয়ে ৪জনকে আটক করেছে সেনাবাহিনী।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাতক্ষীরার কালিগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী উপজেলার শ্রীফলকাঠি থেকে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ২টি মোটরসাইকেল,মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের জিয়াউর রহমান (৪৫), চট্টগ্রামের বোয়াখালীর মোঃ মেহেদী হাসান আনন্দ (২৪), শ্যামনগরের কালিঞ্চি গ্রামের আব্দুর রহিম (৩০) ও রমজান গাজী (৪৫)।

মামলার বিবরণ ও শ্যামনগর থানা পুলিশ জানায়, এসব ব্যক্তিরা শ্রীফলকাঠি গ্রামের শরীফ উদ্দীনের বাড়িতে গিয়ে নিজেদের সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সেনা সদস্য পরিচয় দেয়। স্থানীয় এক ব্যক্তির পাওনা, এক লাখ ৩৩ হাজার টাকা দাবি করে এবং বাসার সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

এসময় বাড়ির বাইরে অবস্থানরত শরীফ উদ্দীন কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্পে বিষয়টি অবহিত করলে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে। সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানায়,এ ঘটনায় শ্রীলফকাঠি গ্রামের আবু সাইদ শ্যামনগর থানায় একটি মামলা করেছেন।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম