সর্বশেষ খবরঃ

শিশুকে শ্বাসরোধে হত্যা করেন মা ও লাশ খালে ফেলেন বাবা

শিশুকে শ্বাসরোধে হত্যা করেন মা ও লাশ খালে ফেলেন বাবা
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :: নুসরাত জাহান তিথি নামে ৬ মাস বয়সী এক কন্যা শিশু কান্নাকাটি করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে মা। পরে ওই শিশুর বাবার নির্দেশে মরদেহটি ফেলে দিয়েছেন পাশের একটি খালে। এ ঘটনায় পুলিশ নিহত ওই শিশুর মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে।

পুলিশের কাছে ধরা পরার পর মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন এ তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে গত ৩০ জুন রাতে শিশুটিকে হত্যা করা হয়। গতকাল সোমবার রাতে বাড়ির পাশের খাল থেকে মারা যাওয়া তিথির মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২ জুলাই ) জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মতো শিশু তিথিকে নিয়ে গত রোববার রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। কান্নাকাটি করায় শিশুটির মুখে ওড়না চেপে ধরেন মা স্বপ্না বেগম। এতে শ্বাসরোধে তিথি মারা যায়। রাতেই তিথির মরদেহ বাবা জিল্লুর রহমান বাড়ির পাশের খালে ফেলে আসেন।

গতকাল সোমবার সকালে ঘুম থেকে উঠে স্বপ্না বেগম তার সন্তান তিথিকে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার শুরু করেন। তিথির বাবা জানায়, ঘরের দরজা-জানালা লাগানো অবস্থায় তাদের সন্তান নিখোঁজ হয়েছে। এটি জিন-ভূতের কাণ্ড বলেও তারা প্রচার করেন।

সন্তান নিখোঁজের কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়রি ( জিডি ) করেন মা। গতকাল রাতে বাড়ির পাশের খাল থেকে তিথির মরদেহ উদ্ধার হয়। এরপরই শিশুটির বাবা-মাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এক পর্যায়ে এই দম্পতি সন্তান হত্যার কথা স্বীকার করেন।

ওসি আসলাম হোসেন আরো বলেন, ঘটনার পর থেকে শিশুটির মা-বাবা কারো মধ্যে কোনো অনুশোচনা ছিল না। তারা এসে সন্তান নিখোঁজের কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি ( জিডি ) করেন।

এ দম্পতির দুই ছেলে প্রবাসে থাকেন। তাদের ১০ বছর বয়সী আরো একটি মেয়ে রয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের