জেমস আব্দুর রহিম রানা :: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে।
সোমবার ( ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিঃ) সকালে যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মাহির আমির দায়ান এসব কথা বলেন।
অনুষ্ঠানে করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম তালুকদারের ।সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রণয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সিনিয়র শিক্ষক কার্তিক চন্দ্র হালদার, প্রণয় কুমার বিশ্বাস,মোঃ আক্তারুজ্জামান, মাসুদ ইকবাল, মোঃ ওয়াহিদুজ্জামান,মোঃ ইয়াছিন আলী, শাহরিয়ার রহমান,নাজমা খাতুন, ফাতিমা খাতুন,মিলন মন্ডল, মোস্তাফিজুর রহমান,অভিভাবক মোঃ শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থলকে মুখর করে তোলে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম তালুকদার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষায় নয়,সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost