সর্বশেষ খবরঃ

শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত
ছবি সংগৃহীত

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি ) এক সদস্য নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্য রইস উদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

মঙ্গলবার ( ২৩ জানুয়ারি ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা স্বীকার করেছেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হোসাইন আহম্মেদ জামিল।

তিনি বলেন বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া বিজিবি পোস্টের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। অবৈধপথে ভারত থেকে গরু আনাকে কেন্দ্র করে  এই গুলির ঘটনা ঘটেছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেঃ কর্নেল হোসাইন আহম্মেদ জামিল আরো জানান,বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিজিবি জানায়,সোমবার ( ২২ জানুয়ারি ) ভোরে ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে চোরাইপথে গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে।

এ সময় বিজিবি সদস্য রইস উদ্দীন ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বিজিবি সদস্য মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে অন্তত কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন তারা। বিজিবি ক্যাম্পে পাচার হওয়া দুটো গরুকেও আটক রাখা হয়েছে। ঘটনার পর থেকে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের।

এরই মধ্যে ঘটনাস্থল ধান্যখোলা জেলেপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হোসাইন আহম্মেদ জামিল।

 

 

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার