সর্বশেষ খবরঃ

শার্শায় গণসংযোগ কালে নৌকায় ভোট চাইলেন যুবলীগ নেতা নাজমুল হাসান

শার্শায় গণসংযোগ কালে নৌকায় ভোট চাইলেন যুবলীগ নেতা নাজমুল হাসান
লিফলেট বিতরণ এর ছবি

শার্শা প্রতিনিধি :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন,সফলতার প্রচারণায় যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর ০১ ( শার্শা ) আসনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে বৃহষ্পতিবার উলাশী ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও রামপুর প্রাইমারি স্কুলের হল রুমে তৃনমূল নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন,আগস্ট মাস মানেই ষড়যন্ত্রের মাস। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাত বিএনপি নানা মূখী ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের সকলকে এ বিষয়ে সজাক থাকতে হবে ।আগষ্ট মাসেই আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি।

শোকের মাসে বঙ্গবন্ধ ও পরিবারের সকল নিহতের রুহের মাগফেরাত কামনা করে তিনি আরো বলেন দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা শার্শা আসনে নৌকা প্রতীক যাকে দিবেন তার সাথেই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এরপর স্থানীয় বাজার এলাকায় সাধারন জনগনের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১,পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেস ওয়ে, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ ( চলমান ), মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ শার্শা উপজেলা সাধারণ সম্পর্ক মারুফ হোসেন,উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন প্রমুখ।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ