সর্বশেষ খবরঃ

শার্শার ১০ইউপিতে ৫টিতে নৌকা ও ৫টিতে সতন্ত্র প্রার্থী জয়ী

শার্শার ১০ইউপিতে ৫টিতে নৌকা ও ৫টিতে সতন্ত্র প্রার্থী জয়ী
শার্শার ১০ইউপিতে ৫টিতে নৌকা ও ৫টিতে সতন্ত্র প্রার্থী জয়ী

শার্শা প্রতিনিধি :: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর ( রবিবার ) শার্শায় দশ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।

সকাল হতে ভোট কেন্দ্র গুলোতে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিলো। দু একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে গননার পর বেসরকারি ভাবে ১০ ইউপির ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্র গুলোর প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য পাঁচটিতে জিতেছেন সতন্ত্র প্রার্থী যার মধ্যে অধিকাংশই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী।

নৌকা মার্কায় বিজয়ীরা হলেন লক্ষণপুরে আনোয়ারা খাতুন, পুটখালীতে আব্দুল গফ্ফার সরদার, উলাশীতে রফিকুল ইসলাম, ডিহিতে আসাদুজ্জামান মুকুল এবং শার্শা সদর ইউনিয়নে কবির উদ্দিন তোতা।

দলীয় মনোনয়ন না পেয়ে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে বিদ্রোহী ও সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদন্দীতা করে জয়ী হয়েছেন বাহাদুরপুরে মফিজুর রহমান ( আনারস ), গোগায় তবিবর রহমান ( আনারস ), কায়বায় আলতাফ হোসেন ( আনারস ), বাগআঁচড়ায় আব্দুল খালেক ( আনারস ) এবং নিজামপুরে সেলিম রেজা বিপুল ( চশমা )মার্কা।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু