সর্বশেষ খবরঃ

শার্শার সুমন হত্যাকান্ডে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-৩

শার্শার সুমন হত্যাকান্ডে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-৩
শার্শার সুমন হত্যাকান্ডে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-৩

যশোর প্রতিনিধি :: শার্শার চাঞ্চল্যকর সুমন হত্যাকান্ডের ঘটনায় ১টি হায়েচ মাইক্রোসহ ৩জনকে গ্রেফতার করেছে যশোরের জেলা গোয়েন্দা পুলিশ। বৃহষ্পতিবার ( ১৬নভেম্বর ) রাতে রাজধানীর শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঐ ৩ আসামীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় সিসিটিভি ফুটেজে প্রাপ্ত ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন আলিকামুড়া গ্রামের সুনিল চন্দ্র দাসের ছেলে ডালিম কুমার দাস(৩৩),একই জেলার দেবিদার থানাধীন রসুলপুর গ্রামের ঠাকুরদাস নিয়োগীর ছেলে অঞ্জন নিয়োগী (৪৯) ও পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন বাঁশবাড়িয়া গ্রামের দৌলত মুন্সির ছেলে মোঃ রিয়াজ (৩৮)।গ্রেফতারকৃতরা সকলেই ঢাকায় বসবাস করে।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, ১১নভেম্বর ২০২৩ তারিখে স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক ওমর ফারুক ওরফে সুমন (২৬)অপহৃত হয় এবং তাকে হত্যা করা হয়।

ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে যশোর পুলিশ সুপারের নির্দেশ ক্রমে ডিবির এস আই মুরাদ ও মফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ও আসামীদের মোবাইল তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ঢাকার শাখারী বাজার এলাকা থেকে ঐ তিন আসামীকে গ্রেফতার করে।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানাই,স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি স্বর্ণবার যাহার আনুমানিক ওজন ৩ কেজি খোয়া যাওয়ায় স্বর্ণচোরাকারবারী চক্রের কামাল গংরা ভিকটিম সুমনকে সন্দেহজনক ভাবে আটক করে তাকে মারধর শেষে স্বর্ণ না পেয়ে হত্যা শেষে লাশ মাগুরা সদর থানাধীন রামনগর এলাকায় সড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

বৃহষ্পতিবার ( ১৬ নভেম্বর ) সকালে ভিকটিম সুমনের মৃতদেহ উদ্ধার করে মাগুরা থানা পুলিশ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি