সর্বশেষ খবরঃ

শার্শায় তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে সচেষ্ঠ তৃপ্তি

শার্শায় তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে সচেষ্ঠ তৃপ্তি
শার্শায় তৃণমূলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে সচেষ্ঠ তৃপ্তি

শার্শা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) টানা ১৭বছরের বেশী সময় ধরে ক্ষমতার বাইরে থাকায় মানসিক ভাবে বিপর্যস্ত যশোরের শার্শার তৃণমূল নেতা-কর্মীদের উজ্জীবিত করতে প্রানপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি।

এরই ধারাবাহিকতায় রবিবার ( ২৪ সেপ্টেম্বর ) বেনাপোল পৌরসভাধীন ৭নং ওয়ার্ড ( গাজীপুর )বিএনপির সদস্য মোঃ শাহাবুদ্দি সরদারের মায়ের কবর জিয়ারত করেন ও পরিবাবের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।এসময় তার সাথে বেনাপোল পৌর ও শার্শা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবী আদায়ের লক্ষে রাজপথের আন্দোলন সংগ্রামে শার্শার তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় করতে শার্শার গন মানুষের নেতা মফিকুল হাসান তৃপ্তি উপজেলার প্রতিটি ইউনিয়নের হামলা-মামলায় জর্জরীত নেতা-কর্মীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান যশোর জেল কৃষক দলের অন্যতম সদস্য ও বেনাপোলের তরুণ সমাজ সেবক মোস্তাফিজুর রহমান বাবু।

তিনি আরো বলেন,খুব অল্প সময়ের মধ্যে মফিকুল হাসান তৃপ্তি শার্শার অবহেলিত বিএনপির নেতা-কর্মীদের সুসংগঠিত করে যশোর জেলা বিএনপি ঘোষিত সকল কর্মসূচীতে উল্লেখযোগ্য উপিস্থিতি নিশ্চিত করিয়ে সফলতার প্রমাণ দিয়েছেন।

প্রকৃতপক্ষে মফিকুল হাসান তৃপ্তিই শার্শা জাতীয়তাবাদী দলের ( বিএনপি ) প্রানশক্তি। শার্শা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার নেতৃত্বে আগামীতেও কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন