শার্শা প্রতিনিধি :: শার্শা থানা পুলিশের চালানো বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার হয়েছে| গ্রেফতারকৃতরা হলো— উপজেলার বুরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ ইস্রাফিল হোসেন (২৪),একই উপজেলার সমন্ধকাঠি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ মুন্না হোসেন( ১৯) ও বারোপোতা গ্রামের শহিদুল সর্দ্দারের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩০)|
রবিবার ( ২৮ জুন )রাতে শার্শা থানা পুলিশের একটি দল নাভারন আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ঐ তিন মাদক কারবারীকে গ্রেফতার করে| এসময় গ্রেফতারকৃতদের কাছ হতে ১০পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে শার্শা থানা সূত্র নিশ্চিত করেন|
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )শামিনুল হক বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়েরকরা হয়েছে এবং আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে| সাথে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost