যশোরপ্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের দুই পদস্থ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার( ১৪ আগস্ট )পৃথক অভিযান চালিয়ে তাদেরকে শার্শা বাজার এবং বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান পিন্টু (৫০) কাগজপুকুর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্কুল পাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ( ওসি) আরশাফ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন পিন্টুকে সন্ত্রাস বিরোধী আইন- ২০০৯ এর ৬/ ১০/ ১১/ ১২ ধারায় মামলা রয়েছে।এলাকার মাদক সন্ত্রাস ও অপরাধের সজ্ঞে জড়িত কোন ব্যাক্তিকে ছাড়া হবেনা। কোথাও নৈরাজ্য সৃষ্টির চেষ্ঠা করা হলে তা কঠোর ভাবে দমন করা হবে।
অপর দিকে শার্শাথানা পুলিশের হাতে একই দিনে গ্রেফতার হওয়া মোঃ মুছা (৪৭) উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের যুবলীগের প্রচার বিষয়ক সম্পাদক ও ভেরুয়ার দাড়িপাড়া এলাকার মৃত শুকুর পোদানিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় শার্শা থানার এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার টেংরালী এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে মুছা গ্রেফতার হয়।
শার্শা থানা সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে যাহার নং- ৩১ ও তারিখ- ২৩/১০/২০২৪ ইং।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শামিনুল হক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বর্তমান কার্যক্রম নিষিদ্ধ একাধিক নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, জাতীয় শোক দিবসকে ঘীরে আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে গ্রেফতার আতঙ্কে রয়েছে উপজেলার শতাধিক নেতা-কর্মী।
তবে এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি, সাধারণসম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা চালালেও কল রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।
উপজেলার প্রবীন রাজনৈতিক ব্যাক্তি ও সুশীল সমাজের অভিমত পতিত ফ্যাসিস্ট সরকারের ন্যায় বর্তমান সরকারও বিরোধী রাজনৈতিক কৌশল অবলম্বন করে দমন-পীড়ন,হামলা-মামলার পথে হাটছে যা সভ্য সমাজব্যাবস্থায় কখনোই কাম্য নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost