সর্বশেষ খবরঃ

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেশবপুরে জুলাই দিবস পালন

রনি হোসেন ( কেশবপুর ) জেলা প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে” জুলাই শহীদ দিবস” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মত্যাগের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন।উপজেলা সমাজসেবা অফিসার রোকরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান,জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্নয়ক সম্রাট হোসেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণেএক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।

আরো খবর

ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা