সর্বশেষ খবরঃ

শশীভূষণে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শশীভূষণে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শশীভূষণে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণে মোঃ সোহাগ ( ৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোহাগ চরফ্যাশন শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রামের মৃত নিরব মহাজনের ছেলে।

শুক্রবার ( ৩১ডিসেম্বর ) সকাল ১০টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর ফকিরা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে ফজরের নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বের হন। অনেক খোঁজা খুজির করে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী নুজাহান। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশ কে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু