সর্বশেষ খবরঃ

শশীভূষণে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কামরুজ্জামান শাহীন ( ভোলা ) জেলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. তাওসান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার ( ৩১ জুলাই ) দুপুর ১ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য জিয়াউদ্দিন মিরাজের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাওসান উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী মো. নাসিমের একমাত্র ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, বুধবার দুপুরের দিকে ঘরের মধ্যে খেলা করছিলেন শিশু তাওসান। সে সময় তার মা ও নানা বাড়ির পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিল। এর মধ্যে সবার অজান্তে শিশু তাওসান ঘরের পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে গিয়ে দেখেন মুখ থুবরে পানিতে পড়ে আছে। পুকুরের পানি থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।এদিকে শিশু তাওসানের অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি