সর্বশেষ খবরঃ

র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার-২

র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার -২
র‌্যাবের অভিযানে গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার -২

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২৪৯ বোতল ফেনসিডিল ও মাদক বহনের একটি কার্গো ট্রাক জব্দ করেছে র‌্যাব। এসময় মানিক হোসেন (৩৩) ও মহসিন আলী (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।

শুক্রবার ( ২৮ জুলাই ) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মানিক হোসেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের আকিম উদ্দিনের পুত্র ও মহসিন আলী সদর উপজেলার চরগোকুন্ডা গ্রামের আছির উদ্দিনের পুত্র।

সূত্রমতে,( ২৭ জুলাই ) র‍্যাব-১৩,রংপুর, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া নামক স্থানে মিজানুরের বাসার পশ্চিম পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি কার্গো ট্রাক তল্লাশি করে। এতে ২৪৯ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার