সর্বশেষ খবরঃ

র‌্যাপার ক্লেয়ার হোপ মারা গেছেন

র‌্যাপার ক্লেয়ার হোপ মারা গেছেন
র‌্যাপার ক্লেয়ার হোপ মারা গেছেন

জনপ্রিয় কানাডিয়ান র‌্যাপার ক্লেয়ার হোপ মারা গেছেন। তিনি লিল টে নামে অধিক পরিচিত। তার বয়স হয়েছিল ১৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন লিল টের ম্যানেজমেন্ট।

বুধবার ( ৯ আগস্ট ) লিল টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পরিবার একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে— ‘ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় ক্লেয়ার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে।এই অপূরণীয় ক্ষতি ও কষ্টের ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। আমাদের অবাক করে তার এই চলে যাওয়া অপ্রত্যাশিত।

লিল টের ভাইও মারা গেছেন। তা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে,তার ভাইয়ের মৃত্যু আরো কষ্টকর। একই পরিবারের দু’জনের আকস্মিক মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন। ক্লেয়ার চিরকাল আমাদের হৃদয়ে থাকবে, তার অনুপস্থিতি একটি অপূরণীয় শূন্যতা। তাকে যারা জানতেন, ভালোবাসতেন তারা সারাজীবন ক্লেয়ারকে অনুভব করবেন।’

লিল টে কীভাবে কোথায় মৃত্যুবরণ করেছে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি এই বিবৃতিতে। তবে সবার প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে,ক্লেয়ার ও তার ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই দুঃখের সময়ে সবাইকে প্রাইভেসি রক্ষার অনুরোধ করা হচ্ছে। কারণ ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

লিল টে তার বিতর্কিত বিষয়বস্তুর কারণে মাত্র ৯ বছর বয়সে খ্যাতি অর্জন করে। যা প্রায়শই চর্চায় উঠে আসে। ২০১৮ সালে কিছু অবমাননাকর ভাষা ব্যবহারের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছিল। তিনি বলেছিলেন,আমি যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি মোটেও এমনটা নই।

ইনস্টাগ্রামে লিল টের অনুসারীর সংখ্যা ৩ মিলিয়নের বেশি। লিল টের মৃত্যুর সংবাদে হতবাক তার ভক্ত-অনুসারীরা।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার