স্টাফ রিপোর্টার :: যশোর নাগরিক সংঘের উদ্যেগে শনিবার বিকেলে শহরের দড়াটানায় গরীবশাহ মাজার সড়কে যশোর নাগরিক সংঘ-যনাস রিক্সা-ইজিবাইক চালক,পরিচ্ছন্নতা কর্মী ও পথচারীদের জন্য ঈদ-পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
রকমারি সব ভাজাপোড়ার আইটেম- আলুর চপ, পেঁয়াজু, বেগুনী ভেঙে চুরমার করে মিশিয়ে দেওয়া হচ্ছে মুড়ির সঙ্গে। হাতগুলো সব চলছে ক্ষিপ্র গতিতে। দ্রুত হাতে ছোলা-মুড়ি, চানাচুর ও ভাজাপোড়া মিশিয়ে ঠোঙা-ভর্তি করে রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকদের হাতে তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা।
চলতি পথে সারি বেঁধে লাইনে দাঁড়িয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আপ্যায়ন গ্রহণ করছেন চালকেরা। পথচলতি পথিকেরাও আপ্যায়ন থেকে বাদ যাচ্ছেন না। এমন দৃশ্য যশোর নাগরিক সংঘ আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের।
যনাস সূত্র জানায়,পবিত্র ঈদুল ফিতরের আগে রমজান মাস জুড়ে শহরের যানজট নিরসনে কাজ করেছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। যার ধারাবাহিতায় ঈদ পুর্নিমিলনীর এই আয়োজন। যাতে শহরে চলাচলকারী যানবাহন- বিশেষ করে ইজিবাইক ও রিক্সাচালকদের সামান্য আপ্যায়নের পাশাপাশি যানজট নিরসনে নিয়ম মেনে চলতে উদ্বুদ্ধ করা যায়।
এই আয়োজন নিয়ে যশোর নাগরিক সংঘের সমন্বয়ক ব্রাদার টিটো বলেন,ট্রাফিক পুলিশ না থাকলেও নাগরিকরা যেন স্বতস্ফূর্তভাবে আইন মেনে চলেন,সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন, সাংবাদিক সালমান হাসান রাজিব, শুভ বিশ্বাস, অপু বিশ্বাস, অমিত বিশ্বাস, আহাদ আলী মুন্না, আলবিন আরাফাত আবির, উবাঈদ সামি,আব্দুল্লাহ আল মামুন,মাহামুদ হাসান,রফিকুল হাসান,তামিম হাসান, আমিনুল ইসলাম ও হালিম শেখ মামুন।
এ ছাড়াও ব্রাদার টিটোস হোম স্কুলের শিক্ষকেরাও এই আয়োজনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost