সর্বশেষ খবরঃ

রিংকুর গাড়িবহরে হামলায় ১৯ নেতাকর্মী কারাগারে

রিংকুর গাড়িবহরে হামলায় ১৯ নেতাকর্মী কারাগারে
রিংকুর গাড়িবহরে হামলায় ১৯ নেতাকর্মী কারাগারে

মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৪ মে )দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে বিচারক মাকসুদুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার কাজী, আইনবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর,বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া,আওয়ামী লীগ কর্মী নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, সরোয়ার মাতুব্বর,সিরাজুল মাতুব্বর, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা,ছানো মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মোঃ তমিজউদদীন বলেন,বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদেশ দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।পরে পুলিশ পাহাড়ায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ