সর্বশেষ খবরঃ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।রোববার ( ৭ মে ) বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে সেনাপ্রধান তার বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সেনাপ্রধান ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড ও পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে জানান। এ সময় তিনি তার সম্প্রতি ভারত সফরের নানাদিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের গৌরব।

সেনাবাহিনীকে ঐতিহ্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে সব সময় তারা জনগণের পাশে দাঁড়িয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় গৃহীত উন্নয়ন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। রাষ্ট্রপতি সেনা বাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন