সর্বশেষ খবরঃ

রামগড় সীমান্তে বিএসএফ এর পুশইনের স্বীকার নারী ও শিশুসহ ৫জন

রামগড় সীমান্তে বিএসএফ এর পুশইনের স্বীকার নারী ও শিশুসহ ৫জন
রামগড় সীমান্তে বিএসএফ এর পুশইনের স্বীকার নারী ও শিশুসহ ৫জন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীসংলগ্ন কাজির চর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ ) এক বাংলাদেশি পরিবারকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে।

বুধবার ( ২১ মে ) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুশ-ইনকৃতদের মধ্যে রয়েছেন উম্মেদ আলী( ৪০),তার স্ত্রী সেলিনা বেগম ( ৩৫ ) এবং তাদের তিন কন্যা সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে ভারতীয় ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা পরিবারের পাঁচজনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। পরে ভোরে স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে বিজিবিকে খবর দেন।

বৃহস্পতিবার ( ২২ মে )সকাল ৬টার দিকে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মহামুনি বিওপির সদস্যরা পরিবারটিকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

উদ্ধার হওয়া উম্মেদ আলী জানান, তাঁরা ভারতের হরিয়ানা রাজ্যের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে বিএসএফ হঠাৎ তাদের আটক করে। এরপর তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয়। নদীতে ফেলার আগে কোমরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেয়,যেন তারা ডুবে না যায়।

তিনি বলেন, “আমাদের কোনো কারণ ছাড়াই ধরে এনে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়। এরপর আমরা সারা রাত নদীর পানিতে ভেসে ভোরে এই পারে এসে পৌঁছাই।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ইসমত জাহান জানান, “মানবিক কারণে পরিবারটিকে রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদের খাবার, বিশ্রাম ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে চলতি মাসের ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়েও বিএসএফ ৮১ জনকে পুশ-ইন করেছিল বলে জানা যায়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার