সর্বশেষ খবরঃ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত

স্টাফ রিপোর্টার :: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। বাসচাপায় তারা মারা যান। শনিবার ( ২১ ডিসেম্বর ) বিকালে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ( ২৫ ),তার স্ত্রী ফাতেমা(২২) ও শ্যালিকা যুথি( ১৪ )। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। বাড়ি পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে।

পুঠিয়ার শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক ( এসআই )ফিরোজ হোসাইন জানান, একই মোটরসাইকেলে চেপে আবু হানিফ,ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।পথে শিবপুর এলাকায় নাটোর থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক ) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন জানান, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট( সিসি )ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী