সর্বশেষ খবরঃ

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার ঘটনায় আটক-১

রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার ঘটনায় আটক-১
রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার ঘটনায় আটক-১

স্টাফ রিপোর্টার :: রাজধানীর মেরুল বাড্ডায় একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ( ১৪ জুন ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃষ্টি আক্তারের স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।

ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সহকারী ইনচার্জ ( এএসআই ) মাসুদ মিয়া জানান, ভোরে মা বৃষ্টি আক্তার ও মেয়ে সানজা মারওয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

বৃষ্টির মামা সোহেল রানা বলেন, আমরা খবর পেয়ে রাতে মেরুল বাড্ডা একটি কক্ষ থেকে তাদের অচেতন অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

স্বামী সেলিম দাবি করেছেন, মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। এদিকে চিকিৎসক বলছেন, বিষপানের কোনো আলামত তাদের মধ্যে ছিল না।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন