সর্বশেষ খবরঃ

রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত

রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত
রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত

মাটি মামুন  :: উপ-শহর গুলো থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে তীব্র জনবল সংকটে ভুগছেন রংপুর জেলার ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৩১০ টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক। গড়ে জনবল রয়েছে চাহিদার ৫০ শতাংশ। ফলে চিকিৎসা নিতে এসে হতাশা আর আক্ষেপ নিয়ে ফিরতে হচ্ছে অসংখ্য সেবা প্রত্যাশীদের।

৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৩১০ টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে পূর্ণাঙ্গ সেবা দিতে প্রয়োজন চিকিৎসক সহ ৫১৬ জন স্বাস্থ্য সহকারী ও কর্মচারী-কর্মকর্তার। সেখানে নামমাত্র সেবা দিচ্ছেন চিকিৎসক সহ ২৭৪ জন। কর্মচারী কর্মকর্তা এবং শূন্যপদ রয়েছে ২৪২টি। নামমাত্র কয়েকবার নিয়োগ দেয়া হলেও পূর্ণাঙ্গ ভাবে কখনো জনবল বাড়ানো সম্ভব হয়নি কর্তৃপক্ষের।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে,রংপুর জেলার ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৩১০ টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৩১০ টি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে জনবল রয়েছে ২৭৪ জন। পূর্ণাঙ্গ সেবা দিতে প্রয়োজন চিকিৎসক সহ স্বাস্থ্য সহকারী ৫১৬ জন এবং শুন্যপদ রয়েছে ২৪২ টি। প্রায়ই ২৭ লক্ষাধিক মানুষের সেবা দিতে হিমসিম খাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো।

স্থানীয় ও সরজমিন সূত্রে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে জানা যায়,রংপুর জেলার আট উপজেলার সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ,কাউনিয়া,পীরগাছা,মিঠাপুকুর ও পীরগঞ্জ। রংপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১১ টি ইউনিয়নে পূর্ণাঙ্গ সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ১৫ জন। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পর্যাপ্ত রয়েছে কিন্তু স্বাস্থ্য সহকারী হিসেবে ৩৫ জনের বিপরীতে সেখানে সেবা দিচ্ছেন ১৬ জন এবং শূন্য পদ রয়েছে ১৯ টি।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৯ ইউনিয়নে পূর্ণাঙ্গ সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ২৭ জন সেখানে কর্মরত রয়েছে ২১ জন শূন্য পদ ৬ টি। স্বাস্থ্য সহকারী হিসেবে ২৬ জনের বিপরীতে কাজ করছেন ১৩ জন এবং শূন্য পদ রয়েছে ১৩ টি।

বদরগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১০ ইউনিয়নে সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ৩২ জন সেখানে সেবা দিচ্ছেন ২২ জন ও শূন্যপদ রয়েছে ১০ টি। স্বাস্থ্য সহকারী ৩৩ জনের বিপরীতে  সেখানে সেবা দিচ্ছেন ১৭ জন ও শূন্য পদ রয়েছে ১৬ টি।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৫ টি ইউনিয়নে পূর্ণাঙ্গ সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ১৫ জন কিন্তু সেবা দিচ্ছেন ১২ জন এবং শূন্য পদ রয়েছে ৩ টি।স্বাস্থ্য সহকারী ১৮ জনের বিপরীতে সেখানে কাজ করছেন ৮ জন ও শূন্য পদ রয়েছে ১০ টি। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৬ ইউনিয়নে পূর্ণাঙ্গ সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ২৮ জন কিন্তু সেবা দিচ্ছেন ১৯ জন চিকিৎসক ও শূন্যপদ রয়েছে ৯ টি। স্বাস্থ্য সহকারী হিসেবে ২১ জনের বিপরীতে সেখানে সেবা দিচ্ছেন ১১ জন এবং শূন্যপদ রয়েছে ১০ টি।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ৭ ইউনিয়নে পূর্ণাঙ্গ সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ৩১ জন কিন্তু এখানে কর্মরত চিকিৎসক রয়েছে ১৫ জন এবং শূন্য পদ রয়েছে ১৬ টি। স্বাস্থ্য সহকারী হিসেবে ২১ জনের বিপরীতে কাজ করছেন ৯ জন ও শূন্য পদ রয়েছে ১২ টি।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১৭ টি ইউনিয়নে সেবা দিতে চিকিৎসক প্রয়োজন ৪০ জন কিন্তু সেখানে কর্মরত চিকিৎসক রয়েছে ২৩ জন এবং শূন্য পদ রয়েছে ১৭ টি।স্বাস্থ্য সহকারী পদে সেবা দিতে প্রয়োজন ৭২ জন সেখানে কাজ করছেন ৩৭ জন ও শূন্য পদ রয়েছে ৩৫ টি যা চাহিদার অর্ধেক।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১৪ ইউনিয়নে সেবা দিতে প্রয়োজন ৪৩ জন চিকিৎসক সেখানে বর্তমানে কর্মরত রয়েছে ২১ জন এবং শূন্যপদ রয়েছে ২২ টি।স্বাস্থ্য সহকারী হিসেবে ৬৫ জনের বিপরীতে সেবা দিচ্ছেন ৩৬ জন ও শূন্য পদ রয়েছে ২৯ টি।

রংপুর কাউনিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আবুল হোসেন বলেন,আমি শারীরিক ভাবে অসুস্থতা বোধ করলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। ডাক্তার স্বাভাবিক নিয়মে দেখে অনেকগুলো টেস্ট দেন যা অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় দ্বিগুণ হারে দাম দিয়ে বাহিরে টেস্ট করাতে হয়েছে।

দুঃখ প্রকাশ করে ওই রোগি বলেন সবার ভাগ্য বদল হলেও গরীবের চিকিৎসা ফ্রী তে হয় না। অন্যদিকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যাওয়া কয়েকজন রোগী জানান,এক্সরে,ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ।তবে সবগুলো সেবাই বন্ধ।

এসব বিষয়ে রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা বলেন,আমরা বিশেষজ্ঞ সার্জনের বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছি এবং স্বাস্থ্য সহকারীর বিষয়ে নিয়োগ দিয়েছি ও মন্ত্রণালয় থেকে নিয়োগ বাবদ বাজেট হলেই এ সংকট কেটে যাবে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান