সর্বশেষ খবরঃ

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি ::   যশোরে  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের গোল্ড পেস্ট ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। সে ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।

বুধবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

বিজিবি জানায়, আটককৃতের কাছ থেকে গোল্ড পেস্ট আকারে ৯০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যা পরীক্ষায় খাঁটি বলে নিশ্চিত হয়েছে। এছাড়া তার কাছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা পাওয়া গেছে। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট মূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জানান, দুবাই থেকে ঢাকা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরো খবর

শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা