সর্বশেষ খবরঃ

যশোরে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধারসহ দুই অনুপ্রবেশকারী আটক

যশোরে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধারসহ দুই অনুপ্রবেশকারী আটক
যশোরে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধারসহ দুই অনুপ্রবেশকারী আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি সদস্যদের পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, কম্বল, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক

শুক্রবার ( ২৭ ডিসেম্বর )যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ দুই অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করে।

যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৮,০৪,৪৯০/-( আট লক্ষ চার হাজার চারশত নব্বই ) টাকা মূল্যের আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, ভারতীয় শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করে।

অপর একটি অভিযানে শিকারপুর বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ০২জন ( শিশু-০১ ) বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামাল কাস্টমস হাউসে জমা করা হয়েছে এবং আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন