স্টাফ রিপোর্টার :: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারসহ মোঃ তৌফিকুর রহমান (৩৯) নামের ব্যক্তিকে আটক করেছে। তিনি যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার ( ৯ জুলাই ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকাও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,
আটককৃতের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost