সর্বশেষ খবরঃ

যশোরে তিনটি স্বর্ণবারসহ পাচাকারী আটক

যশোরে তিনটি স্বর্ণবারসহ পাচাকারী আটক
যশোরে তিনটি স্বর্ণবারসহ পাচাকারী আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বিজিবির  অভিযানে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ বিকাশ কুমার ঘোষ ( ৩৪) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার ( ৭ ডিসেম্বর )ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা বিকাশকে আটক করা হয়।

বিজিবি জানায়, ভোর ৫টা ৩০ মিনিটে সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামানো হলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়। এ ছাড়াও তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন,হাতঘড়ি ও নগদ ১ হাজার ৫৪৯ টাকা জব্দ করা হয়। জব্দ স্বর্ণ ও সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন আটক হওয়া স্বর্ণপাচারকারী যুবক। আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ