সর্বশেষ খবরঃ

যশোরে ডেঙ্গুতে আরো ১জনের মৃত্যু

যশোরে ডেঙ্গুতে আরো ১জনের মৃত্যু
যশোরে ডেঙ্গুতে আরো ১জনের মৃত্যু

যশোর প্রতিনিধি :: ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে রুমা বেগম ( ৪৫) নামের আরো ১ নারীর মৃত্যু হয়েছে। নিহত যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের স্ত্রী। যশোরে ডেঙ্গুতে জুলাই মাসে মোট তিনজন মারা গেলেন।

নিহত রুমার মেয়ে জামাই হারুন অর রশিদ বলেন,গত সোমবার অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার বিকেলে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে নেয়া হলে রাত ১০টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ( আরএমও ) পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, ওই নারী ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল বুধবার বিকেলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং রাতে তিনি মারা যান।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন যশোর জেনারেল হাসপাতালে অভয়নগরে একজন, শার্শায় দুইজন ও কেশবপুর দুইজন।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া