সর্বশেষ খবরঃ

যশোরে ছাতা সারাই কাজে ব্যস্ততা বেড়েছে ছাতা মিস্ত্রিদের

যশোরে ছাতা সারাই কাজে ব্যস্ততা বেড়েছে ছাতা মিস্ত্রিদের
যশোরে ছাতা সারাই কাজে ব্যস্ততা বেড়েছে ছাতা মিস্ত্রিদের

রনি হোসেন,কেশবপুর ( যশোর ) প্রতিনিধি :: যশোরের বিভিন্ন অঞ্চলে দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ সময়ই ভারি কিংবা মাঝারি বর্ষণ হচ্ছে।এতে নিম্ন ও মধ্যবিত্ব আয়ের মানুষের ছাতার বেশি প্রয়োজন দেখা দিচ্ছে।

ফলে নতুন ছাতার কদরসহ পুরাতন ছাতা মেরামত কারিগরদের ব্যস্ততা বেড়েছে। এমন চিত্রের দেখা মিলেছে কেশবপুর উপজেলায়।পৌর শহরে ফুটপাতে দেখা যাচ্ছে পুরাতন ছাতার কারিগরদের ব্যস্ত সময়। আবার যাদের ঘরে ছাতা নেই তারা কিনছেন নতুন ছাতা। এতে করে ব্যবসায়ীরাও খুশি।

পৌর শহরের বিভিন্ন ছাতার দোকানে দেখা গেছে সাধারণ ক্রেতারা দোকানে ব্যাপক ভিড় জমাচ্ছেন। বিক্রি হচ্ছে দেশী-বিদেশি ছাতা। শিশুদের জন্য আছে বাহারি নকশার ছাতা। শহরের গাজীর মোড়, থানার মোড় সহ কয়েকটি ফুটপাতে কারিগররা মেরামত করছে পুরাতন ছাতা।

সুজাপুর গ্রামের মোসলেম উদ্দিন বলেন, অযত্নে ঘরে পড়ে ছিলো দুটি ছাতা। বৃষ্টিতে ছাতার প্রয়োজন তাই সারাতে এসেছি। নতুন ছাতা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। দুইটি ছাতা সারাতে কারিগরকে মাত্র ৫০ টাকা দেওয়া লাগলো।

ব্যাসডাঙ্গা গ্রামের হায়দার রহমান বলেন, বৃষ্টিতে ভিজে বাইরে যা-ও মুশকিল হয়ে গেছে। মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র না ভেজে সেজন্য ছাতা কিনতে এসেছি।

ছাতা কারিগর ও ব্যবসায়ীরা বলেন,বর্ষা মৌসুমে ছাতার বাজার সরগরম হয়ে উঠেছে। বিক্রি ও মেরামত কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ফলে সকাল থেকে রাত অবধি চলছে এ কাজ।বৃষ্টি সময় বেচাকেনার ভাবও ভালো। ছোট্ট-বড় সব বয়সের লোক ছাতা কিনছে।তার মধ্যে শিশুরা বাহারি নকশার ছাতা দেখে ক্রয় করছে। পুরাতন ছাতা সারাতে আসছে অনেকেই।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের