সর্বশেষ খবরঃ

যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়

যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়

জেমস আব্দুর রহিম রানা :: বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি )সকাল থেকে উৎসবমুখর ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত নারী-পুরুষ ভোটারদের সরব অংশগ্রহণে কেন্দ্রগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সার্বিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রিত।

নির্বাচন শেষে বেসরকারি ফলাফলে দেখা গেছে,যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে দাড়িপাল্লা প্রতীকের (জামায়াতে ইসলামী সমর্থিত) প্রার্থীরা জয়লাভ করেছেন। অপরদিকে একটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সবকটি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর সংশ্লিষ্ট সূত্র চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করে।

যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের মাওলানা আজিজুর রহমান ১,১৯,০৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নুরুজ্জামান লিটন পান ৯৩,৫৪২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়ে ২,১৪০ এবং ‘না’ ২০৮ ভোট।

যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা ) আসনে ১৭৫ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১,৭১,৯৯১ ভোট পেয়ে জয়ী হন। ধানের শীষের সাবিরা সুলতানা পান ১,৪৬,৩২২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪,২৭৬ এবং ‘না’ ৭০১ ভোট পড়ে।

যশোর-৩ ( সদর ) আসনে ১৯০ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের অনিন্দ্য ইসলাম অমিত ১,৯৯,৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার আব্দুল কাদের পান ১,৮৪,৪৫৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়ে ৪,০৮২ এবং ‘না’ ৭০৫ ভোট।

যশোর-৪ ( বাঘারপাড়া–অভয়নগর )আসনে ১৪৮ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার গোলাম রছুল ১,৭৭,৫৩৩ ভোট পেয়ে জয়ী হন। ধানের শীষের মতিয়ার রহমান ফারাজী পান ১,২৮,১৭২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ২,৮৬০ এবং ‘না’ ৪৪৬ ভোট।

যশোর-৫ ( মনিরামপুর ) আসনে ১২৮ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার গাজী এনামুল হক ১,৩২,৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। কলস প্রতীকের শহিদ ইকবাল পান ৮৫,৫১৭ ভোট এবং ধানের শীষের রশিদ আহমদ পান ৫৫,৪১৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়ে ৩,০৭১ এবং ‘না’ ৪৮৪ ভোট।

যশোর-৬ (কেশবপুর ) আসনে ৮১ কেন্দ্রের ফলাফলে দাড়িপাল্লার মুক্তার আলী ৯২,২৫৩ ভোট পেয়ে জয়ী হন। ধানের শীষের আবুল হোসেন আজাদ পান ৭৯,৯৭৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ১,৬৪৩ এবং ‘না’ ৪১২ ভোট পড়ে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ ও গণনা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশেই শেষ হয়েছে।

আরো খবর

যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
যশোরের ৬ আসনের ৫ টিতে দাড়িপাল্লা ও ১টিতে ধানের শীষের জয়
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাবের ব্রিফিং
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুরে র‍্যাবের ব্রিফিং
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
খাগড়াছড়িতে ২০৩ কেন্দ্রে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
ধানের শীষের প্রচারণায় পটুয়াখালী উঠান বৈঠক
ধানের শীষের প্রচারণায় পটুয়াখালী উঠান বৈঠক