সর্বশেষ খবরঃ

যবিপ্রবির ৯ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

যবিপ্রবির ৯ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
ছবি সংগৃহীত

যশোর প্রতিনিধি :: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি ) বিভিন্ন বিভাগের নয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ১৩ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০০ তম ( বিশেষ ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বোর্ডের কয়েকজন সদস্য ভার্চ্যুয়ালি অংশ নেন। যবিপ্রবির জনসংযোগ শাখার উপপরিচালক ( চলতি দায়িত্ব ) মোঃ আব্দুর রশিদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাদের বিরুদ্ধে চাকরি প্রার্থীকে অপহরণ এবং একজন আবাসিক শিক্ষার্থীকে রাতভর শারীরিক–মানসিক নির্যাতনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর আগে তদন্ত কমিটি প্রতিবেদনের পর তা নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করার পর ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন বক্তব্য দেন। বক্তব্যে তিনি ২০২৩ সালের ৭ ডিসেম্বর লিফট অপারেটর নিয়োগ নির্বাচনী বোর্ডে উদ্ভূত ঘটনা এবং গত ৪ জুন যবিপ্রবি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ( পিইএসএস ) বিভাগের শিক্ষার্থী শাহরিন রহমানকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাসমূহ রিজেন্ট সদস্যদের অবহিত করেন।

সভায় ২০২৩ সালের ৭ ডিসেম্বর লিফট অপারেটরে চাকরি প্রার্থীদের অপহরণের ঘটনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং তাদের বিষয়ে ইতিমধ্যে জারিকৃত বিধি-নিষেধ লঙ্ঘন করায় যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোঃ বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের জি এম রাইসুল হক রানা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান ( পিইএসএস ) বিভাগের নৃপেন্দ্র নাথ রায়, মুশফিকুর রহমান, ফাহিম ফয়সাল লাবিব ও মোঃ আবু বক্কারকে বিশ্ববিদ্যালয় থেকে যবিপ্রবির রুলস অব ডিসিপ্লিন ফর স্টুডেন্টস অনুযায়ী আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া চলতি বছরের ৪ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের ৩০৬ নম্বর কক্ষে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিন রহমানকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সোহেল রানা, রেদওয়ান আহমেদ জিসান, মোঃ বিপুল সেখ, ইছাদ হোসেন,মোঃ আশিকুজ্জামান লিমন ও মোঃ আমিনুল ইসলাম,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ বেলাল হোসেন ও পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ রায়হান রহমান রাব্বীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে সোহেল রানা, ইছাদ হোসেন এবং আশিকুজ্জামান লিমন এর বর্তমানে ছাত্রত্ব নেই। উল্লিখিতদের মধ্যে যাদের ছাত্রত্ব নেই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও আবাসিক হলে প্রবেশে বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন–সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ আনিছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( বিশ্ববিদ্যালয় ) খালেদা আক্তার, যুগ্ম সচিব ডঃ মোর্শেদা আক্তার, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ কাওছার উদ্দিন আহম্মদ প্রমুখ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩