সর্বশেষ খবরঃ

ম্যাডোনার কনসার্টে উপস্থিত হয়েছিলেন ১৬ লাখ দর্শক

ম্যাডোনার কনসার্টে উপস্থিত হয়েছিলেন ১৬ লাখ দর্শক
ম্যাডোনার কনসার্টে উপস্থিত হয়েছিলেন ১৬ লাখ দর্শক

মার্কিন পপতারকা ম্যাডোনা মঞ্চে পা রাখলেই দর্শক-শ্রোতাদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায়। জনপ্রিয় এ গায়িকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা।সেই তারকা শিল্পী বিনামূল্যে গান শোনালেন ভক্তদের।

শনিবার (৪ মে ) রাতে দেশটির কোপাকাবানা সমুদ্র সৈকতে হাজির হয়েছিলেন ১৬ লাখ মানুষ। এ সুযোগ হাতছাড়া করতে চাননি ব্রাজিলের নাগরিকরা।

রয়টার্সের তথ্য অনুসারে, গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের লন্ডনে ম্যাডোনা শুরু করেন তার ‘ওয়ার্ল্ড সেলিব্রেশন ট্যুর’। এ ট্যুরের শেষ কনসার্ট ছিল ব্রাজিলে। দেশটির রিও ডি জেনেরিও শহরের কোপাকাবানা সমুদ্র সৈকতে ম্যাডোনার এ কনসার্টের আয়োজন করা হয়। আনুমানিক ১৬ লাখ মানুষ এ কনসার্টে উপস্থিত হয়েছিলেন।

কনসার্টে ভালো জায়গা পেতে অনেক দর্শক কয়েক ঘণ্টা আগে উপস্থিত হন। আবার কেউ কেউ একদিন আগে থেকেই সেখানে অবস্থান নেন।

বেশি অর্থ ব্যয় করার সামর্থ্য যেসব দর্শকদের ছিল,তারা সমুদ্রে কয়েক ডজন নৌকা নোঙর করে কনসার্ট উপেভোগ করেছেন। আবার অনেক দর্শকই সৈকতের কাছের অ্যাপার্টমেন্ট থেকে প্রিয় গায়িকার পারফরম্যান্স উপভোগ করেন।

৬৫ বছর বয়সি ম্যাডোনা শনিবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে পারফরম্যান্স শুরু করেন। দুই ঘণ্টারও বেশি সময় গান পরিবেশন করেন।

‘লাইক অ্যা প্রেয়ার’, ‘ভোগ’, ‘এক্সপ্রেস ইয়োরসেলফ’-এর মতো গান পরিবেশন করেন ম্যাডোনা। মঞ্চে এ গায়িকা বলেন— ‘রিও, আমরা সমুদ্র, পর্বত, যিশুসহ বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় আছি।’

কনসার্টের দিনে স্থানীয় তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এজন্য ফায়ার সার্ভিসেরকর্মীরা কনসার্ট এরিয়ায় পানি স্প্রে করেন। তা ছাড়া আগত দর্শকদের মাঝে বিনামূল্যে খাবার পানি বিতরণ করা হয়।

যদিও শেষ রাতের দিকে তাপমাত্রা ২৭ ডিগ্রিতে নেমে আসে। কনসার্টের নিরাপত্তার জন্য ৩ হাজার পুলিশ মোতায়ন করা হয়েছিল কনসার্ট এলাকায়।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান