সর্বশেষ খবরঃ

মেক্সিকোতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ নিহত

মেক্সিকোতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ নিহত
ছবি সংগৃহীত

মেক্সিকোতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ( ২৩ অক্টোবর ) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মূলত টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন।

নাম প্রকাশ না করে এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল। নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন।

এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন,নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন