সর্বশেষ খবরঃ

মুরাদিয়াতে ট্রলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে সিয়াম ( ২৪ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে অটোর চালক জানান যে ভেতরে আর কেউ নেই। পরে পানি পরিষ্কার হলে স্থানীয় এক নারী পানির নিচে পড়ে থাকা সিয়ামের প্যান্ট দেখে চিৎকার করেন এবং তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় সিয়ামকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, বালুবোঝাই একটি টমটমের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ