সর্বশেষ খবরঃ

মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার

মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার

মোঃ শিহাব উদ্দিন :: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে হত্যা প্ররোচনা মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব–৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার চিতলমারী থানায় দায়ের করা একটি হত্যা প্ররোচনা মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‍্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ ) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন—মো. নুরুদ্দিন শেখের ছেলে মো. আবু তালেব শেখ ( ৪০),তার ছেলে মোঃ সজীব ইসলাম জয় ( ২২) এবং আবু তালেব শেখের স্ত্রী মুক্তা রিমা বেগম (৪০)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার সর্বসাং লীলফা এলাকায় বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা বাগেরহাট জেলার চিতলমারী থানায় দায়ের করা হত্যা প্ররোচনা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি চলতি বছরের ৭ জানুয়ারি মামলা নং–০৩ ( জিআর–০৩) হিসেবে নথিভুক্ত হয়। ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

র‍্যাব–৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বলেন,“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো খবর

পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
পাহাড়ি ঐতিহ্যের অলংকারে স্বপ্ন গড়ছেন তরুণ উদ্যোক্তা দীপ্তি চাকমা
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
মুকসুদপুরে র‍্যাবের অভিযানে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
 জ্বালানি তেলের তীব্র সংকটে গোপালগঞ্জের  পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া