সর্বশেষ খবরঃ

মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: প্যান্ডামিক ফিস মিলের মালিক সাইদুর রহমান কর্তৃক এক হাজার বিঘা জমির মালিকদের হারির টাকা প্রদান না করে সন্ত্রাসী নিয়োগ এবং জমির মালিকদের ভয়ভীতি,জমি আত্মসাত করার অপচেষ্টা ও মিথ্যা হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১৫ জুলাই ) বেলা ১১টা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে হরিনগর এক হাজার বিঘা জমির মালিকগণের আয়োজন মানববন্ধনে বক্তব্য রাখেন জমির মালিক, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল,আবু বকর সিদ্দিক,হালিম,সিরাজুল ইসলাম, সুভাষ মন্ডল প্রমুখ।

এসময় বক্তাগণ বলেন,মুন্সিগঞ্জ ইউনিয়নের অতিশয় দরিদ্র এবং অসহায় বাসিন্দা হইতেছি। গত ইং ২০০২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের আব্দুস সাত্তার মোড়লের পুত্র এ এম এম সালাহ উদ্দীনের নিকট আমাদের স্বত্ত্ব দখলীয় প্রায় তিনশত একর জমি লিজ বা ইজারা প্রদান করি। এসময় তিনি উক্ত জমিতে সনাতন বা সাধারণ পদ্ধতিতে চিংড়ি চাষ করেন।

পরবর্তীতে ২০১৫ সালে একই ব্যক্তি আধুনিক বা সেমি ইনটেনসিভ পদ্ধতিতে চিংড়ি চাষের আগ্রহ প্রকাশ করায় আমরা নিজেদের স্বত্ত্ব দখলীয় উক্ত সমুদয় জমি ৩০ বছর মেয়াদে ২০৪৫ সাল পর্যন্ত তার অনুকুলে লিজ বা ইজারা প্রদান করি।

এসময় নুতনভাবে আমাদের থেকে জমি ইজারা বা লিজ নিয়ে তিনি শাওন ফিস প্রোডাক্ট লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের পরিচয়ে উক্ত জমিতে ১৭৯ টি পুকুর খনন করে সেমি ইনটেনসিভ প্রযুক্তিতে চিংড়ি উৎপাদন শুরু করেন। সঙ্গত কারনে সেখানে আবাসিক ভবন, ষ্ট্যাফ কোয়াটারসহ প্রয়োজনীয় আরও কতগুলো স্থাপনা নির্মান করে সুষ্ঠুভাবে প্রজেক্ট পরিচালনা করছিলেন।

চুক্তির শর্ত অনুযায়ী আমরা প্রতি বছর মৌসুম শুরুর আগেই প্রজেক্ট কর্তৃপক্ষের নিকট থেকে ইজারা বা লিজের টাকা গ্রহন করতে থাকি। একপর্যায়ে ২০২০ সালের ১ জুলাই থেকে প্রজেক্ট কতৃপক্ষ চাপড়া গ্রামের খোকা সাহেবের মাধ্যমে জনৈক এ এম সাইদুর রহমানকে উক্ত ব্যবসায় সম্পৃক্ত করেন এবং মালিক পক্ষের সিদ্ধান্তে তাকে প্রজেক্ট পরিচালনার দায়িত্বভার প্রদান করে।

যার প্রেক্ষিতে কতৃপক্ষের সিদ্ধান্ত মতে সাইদুর রহমান আমাদের জমির লিজ বা ইজারার টাকা পরিশোধের দায়িত্ব গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর প্রথম বছর সঠিকভাবে আমাদের হারি বা ইজারার টাকা বুঝিয়ে দেয়া হলেও পরবর্তী ২০২১ সাল থেকে তিনি হারি বা ইজারার টাকা পরিশোধে টালবাহানা শুর করেন।

একপর্যায়ে সম্পূর্ন টাকা পরিশোধ না করে ভেঙে ভেঙে বা কর্তিতভাবে আমাদের তিনি হারি বা ইজারার মূল্য পরিশোধ করতে থাকেন। যার প্রেক্ষিতে আমাদের মধ্যকার অধিকাংশ জমির মালিকের প্রায় ২০ (বিশ) লাখের বেশি টাকা এখন পর্যন্ত উক্ত সাইদুর রহমানের নিকট বকেয়া পড়েছে। ২০২৫ সালের ৩০ জুন প্রজেক্ট কতৃপক্ষের প্রতিনিধি হিসেবে সাইদুর রহমানের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।

অথচ তিনি উক্ত জমি প্রথম ইজারা গ্রহীতা এ এম এম সালাহ উদ্দীনের নিকট হস্তান্তর না করে বরং তা আত্মসাতের ষড়যন্ত্র শুরু করেছে। যার অংশ হিসেবে বলপ্রয়োগসহ জাল ডিড তৈরির মতন ঘৃনীত কাজ করছেন উক্ত সাইদুর রহমান।

ইতিমধ্যে তিনি আমাদের স্বত্ত্ব দখলীয় জমির জবর দখল নিশ্চিতে সেখানে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্ল্যাহ আল কাইয়ুম ( আবু ) সাদ্দাম নেতৃত্বে লাঠিয়াল বাহিনী মোতায়েন করেছে।

গত ২৯/০৬/২৫ ইং তারিখে সাইদুর রহমান বিজ্ঞ যুগ্ম জেলা জজ ( দ্বিতীয় আদালত ),সাতক্ষীরা, দেওয়ানী ৭৫/২০২৫ নং মামলা দায়ের করেছেন। মশিউর রহমানকে বাদি করে তিনি আমাদের নিরীহ এবং অসহায় ২৫৬ জন জমির মালিকের বিরুদ্ধে উক্ত মামলা দায়েরের মাধ্যমে শেষ সম্বল জমিটুকু আত্মসাতের ষড়যন্ত্রে করছেন। এমনকি ছাত্রদল সভাপতি আব্দুল্ল্যাহ আল কাইয়ুম আবু’র নেতৃতে মোতয়েনকৃত শতাধিক সদস্যের লাঠিয়াল বাহিনীর সহায়তায় মহড়া দিয়ে আমাদেরকে জমিতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

এমতাবস্থায় আমাদের স্বত্ত্ব দখলীয় সম্পত্তি রক্ষাসহ হয়ারনীমুলক মামলা থেকে নিষ্কৃতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন শেষে জমির মালিক শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার রানী খাতুন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার