সর্বশেষ খবরঃ

“মা” হতে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী ইলিয়েনা

মা হতে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী ইলিয়েনা
মা হতে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী ইলিয়েনা

বিয়ের আগেই মা হতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করে এই ঘোষণা দেন ‘বরফি’খ্যাত এই নায়িকা।

পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুর সাদাকালো একটি পোশাক। তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু।’ অন্যটি একটি লকেটের ছবি। তাতে লেখা ‘মামা’। এসব ছবির ক্যাপশনে লেখা— ‘খুব শিগগির আসছে। আমার ছোট্ট সোনাকে দেখার জন্য তর সইছে না।’

ইলিয়েনার এ পোস্টে মন্তব্য করেছেন তার মা সামিরা ডিক্রুজ। তিনি লিখেছেন— ‘আমার নাতি/নাতনির মুখ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে আসো।’

ইলিয়েনা ডিক্রুজ এখনো অবিবাহিত— এ তথ্য সবারই জানা। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেওয়ায় শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। অনেকে বিস্ময় প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি নায়িকাকে। প্রশ্ন তুলেছেন— ‘তোমার সন্তানের বাবা কে?’ কেউ জানতে চেয়েছেন, ‘তুমি বিয়ে করলে কবে?’ বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও এখনো মুখ খুলেননি ইলিয়েনা।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন অনেক দিন ধরেই উড়ছে। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মালদ্বীপে অভিনেত্রীর পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। তারপরই মূলত, এ জুটির প্রেমের গুঞ্জন ওঠে।

ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মাইকেল লন্ডনে থাকেন। তিনি পেশায় মডেল। ক্যাটরিনার বিয়ের আসরেও হাজির ছিলেন ইলিয়েনা। কফি উইথ করন অনুষ্ঠানে দু’জনের সম্পর্কে থাকার ইঙ্গিত দিয়েছিলেন করন জোহরও। তবে এই সম্পর্কের কথা এখনো স্বীকার করেননি ইলিয়েনা-সেবাস্তিয়ান।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ