সর্বশেষ খবরঃ

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন ৪ নভোচারী

একটানা ছয় মাসেরও বেশী সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানের পর পৃথিবীতে ফিরছেন ৪ নভোচারী। সোমবার ভোরে তারা পৃথিবীতে ফিরবেন বলে ঘোষণা দিয়েছে নাসা।

নাসা এক বিবৃতিতে বলেছে, ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম ( ইএসটি ) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছেনা।

ক্রু-২ মিশনের ৪ সদস্যের মধ্যে একজন ফরাসি এবং একজন জাপানি রয়েছেন। তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন।আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়।

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েটের আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।

নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান রোববার গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে। মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘন্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার