সর্বশেষ খবরঃ

মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল
মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

জেমস আব্দুর রহিম রানা :: যশোরের মনোহরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৪ মার্চ ) বিকেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব হোসেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ ( মণিরামপুর ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তিজীবন,সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাস্তবায়ন করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা কাজ করে যাবেন এবং মণিরামপুরের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি জোর দেন। পাশাপাশি তিনি এলাকার মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান এবং উপজেলা বায়তুল মাল সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ মোড়ল।

আরো খবর

দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ
দিনাজপুরে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও বৃদ্ধাশ্রমে ঈদ উপহার বিতরণ
মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল
মনোহরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল
গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ
গোপালগঞ্জে সরকারি স্কুলের শৌচাগার ‘গুঁড়িয়ে’ দেওয়ার অভিযোগ
দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা
দুমকিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা
পিতার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু কন্যা ইরা মনি
পিতার সঙ্গে বিরোধের ‘বলি’ শিশু কন্যা ইরা মনি
দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার
দুমকিতে পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের দায়ে নারী গ্রেপ্তার
সম্প্রীতির হোলিতে রঙের উল্লাসে খাগড়াছড়ি
সম্প্রীতির হোলিতে রঙের উল্লাসে খাগড়াছড়ি
মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার
মনিরামপুরের ঘের থেকে কুপিয়ে হত্যা করা কিশোরের লাশ উদ্ধার