সর্বশেষ খবরঃ

মধুখালীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত-১

মধুখালীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত-১
প্রতিকী ছবি

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুর জেলার মধুখালীতে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন।

নিহত নাজিমউদ্দিন (৫০) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ( ১৮ জুন ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে রাজধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক ( এসআই ) মোঃ কাওছার আহম্মেদ জানান,ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাজধরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মধুখালীগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নিজামউদ্দিন মারা যান। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস ও নসিমনটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের