সর্বশেষ খবরঃ

মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু

মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু
মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু

জেমস আব্দুর রহিম রানা :: যশোরের মণিরামপুরে পাওয়ার টিলারের ট্রলির ধাক্কায় এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ.আর. মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রনজিত কুমার দাস( ৪৯) এবং তাঁর স্ত্রী মণিরামপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা পাপিয়া দাস (৪০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রনজিত দাস মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ঝিকরগাছা থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ বাবলুর রহমান খান বলেন,দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই নিহত হয়েছেন। ট্রলিটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ