সর্বশেষ খবরঃ

ভোলায় আগুনে ৪টি গোডাউন পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ভোলায় আগুনে ৪টি গোডাউন পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ভোলায় আগুনে ৪টি গোডাউন পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন বাজারে অগ্নিকান্ডে ৪টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে,এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার ( ১৮ মার্চ ) দুপুরের দিকে লালমোহন বাজারের সদর রোডে রূপালী ব্যাংক সংলগ্ন একটি ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ফ্যাশন কর্নারের নামের একটি কাপড়ের গোডাউন, একটি সুতার ও সেলাই মেশিনের যন্ত্রাংশের গোডাউন, কাপড়ের টিস্যু ব্যাগ প্রস্তুতকারক গোডাউন ও একটি টেইলার্সের কারখানা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিল্লাল হোসেন ও মামুনসহ স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সোহরাব হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে একটি টেইলার্সের দোকানের আয়রন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ জাহিদুল ইসলাম ও লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন