সর্বশেষ খবরঃ

ভোজ্য ও জ্বালানি তেলের মজুদ রোধে ৪৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি

ভোজ্য ও জ্বালানি তেলের মজুদ রোধে ৪৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি
প্রতিকী ছবি

যশোর অফিস ;: বৈশ্বিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ,পাচার ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাবাবিক রাখাসহ সীমান্ত পথে পশু চোরাচালান রোধে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ব্যাপক ও সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে।

গত ১৪ এপ্রিল যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ পশ্চিম রিজিয়ন,যশোর এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর এর দায়িত্বপুর্ণ এলাকা ৬০০কিঃমিঃ বিস্তৃত। এখানে ২ টি সেক্টরের অধীনে ৭টি ইউনিটের ১১৬টি বিওপির মাধ্যমে রাতদিন ৪৬৪টি বিজিবির টহল পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপুর্ণ বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দর এলাকায় আমদানি-রপ্তানির যানবাহনে বিগত ২৪ ঘন্টায় ৩৩টি বিশেষ নজরদারী অথবা তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থলবন্দর ও সীমান্তবর্তী ২২টি তেল পাম্প নিয়মিত নজরদারী,বিশেষ চেকিং এবং শৃঙ্খলা ও নিরাপত্তায় বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার সাম্ভব্য তেল চোরাচালান রুটে এ পর্যন্ত ৯১৩টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

জ্বালানি ও ভোজ্য তেল পাচার রোধে স্থানীয় প্রশাসন,র‌্যাব,সেনাবাহিনী,পুলিশ এবং শুল্ক বিভাগের সাথে সমন্বয় করে ৩৩টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন,গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এ পর্যন্ত ৬৬টি যৌথ নজরদারী,তল্লাশী ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারী বৃদ্ধি করেছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল,চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজনচলাচল পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে নিয়মিত আভিযানিক কার্যক্রমের বিবরন তুলে ধারা হয়েছে।

যশোর রিজিয়ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চলতি ২০২৬ সালে ৯১ জন আসামীসহ সর্বমোট ৬১ কোটি ৯৯ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ২,৬১৯৬৪ কেজি স্বর্ণ,১৫৫.৭৬ গ্রাম হিরক,১০.৫কেজি রৌপ্য, ৪২টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বিগত ২৫ সালে যশোর রিজিয়ন ৪২০জন আসামীসহ সর্বমোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার অধিক চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়। যশোর ৪৯ বিজির এ ধারাবাহিক সফলতা নজরকাড়া ও সর্বমহলে প্রসংশিত হচ্ছে।

সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চলতি ২০২৬সালে ২৩৬৯ বোতল মদ,১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা,২৬৭৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ০.০০২০ গ্রাম হেরোইন,৪১০০ এর অধিক বোতল ফেন্সিডিল সর্বমোট ২২ কোটি ২৩ লাখের অধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার পূর্বক আটক করতে সক্ষম হয়।

বিগত ২০২৫ সালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ কোটি ৫২ লাখ টাকার অধিক মাদকদ্রব্য আটক করা হয়েছিলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি মহাপরিচালকের ভিশন “ বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ প্রতিপাদ্যকে ঘীরে যশোর রিজিয়ন এমনকি বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সীমান্তে নিরলস কাজ করে যাচ্ছে। একাজে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,সাংবাদিক সমাজ,পরিবেশকর্মীসহ সাধারন জনগনের অংশগ্রহণ ও সহোযোগীতার আহবান জানানো হয়েছে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান